রবিবার, মে ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ঠে শ্রমিক নিহত

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ঠে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে পৌলি ব্রিজের ধ্বসে যাওয়া এপ্রোচ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অারোও ১ জন ।

শনিবার বিকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের রুবেল হোসেন (৩৫) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দায়িত্বরত পুলিশের ইনচার্জ (এসআই) মো. নবীন জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পৌলি ব্রিজের অ্যাপ্রোচ অংশ বৃহস্পতিবার বৃষ্টির পানিতে ধ্বসে যায়। পরে ধ্বসে যাওয়া অংশ মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular