বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলে বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : কালিহাতীতে বিল থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকালে উপজেলার রামপুর সাত বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রামপুর সাত বিলের পানিতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular