শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে বেসরকারি হাসপাতাল সিলগালা

টাঙ্গাইলে বেসরকারি হাসপাতাল সিলগালা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে টাঙ্গাইল শহরের একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছেন। এছাড়া অপর আরেকটি হাসপাতালকে সংশোধনের জন্য চারদিনের সময় বেঁধে দেয়া হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, টাঙ্গাইল শহরের কলেজ মোড়ে অবস্থিত টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল এবং মেইন রোডস্থ ক্যাপিটাল হসপিটালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ দুটি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা ভুয়া ডাক্তার দিয়ে রোগীদের চিকিৎসা করান। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে ক্যাপিটাল হসপিটালের সকল কার্যক্রম স্থগিত করে দেয়া হয়েছে।

এছাড়া সংশোধনের জন্য টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষকে চারদিনের সময় বেধে দেয়া হয়েছে। যদি তারা সংশোধন হতে না পারে তাহলে তাদের সকল কার্যক্রম স্থগিত এবং সিলগালা করে দেয়া হবে। পর্যায়ক্রমে শহরের অন্য হাসপাতালগুলোতেও অভিযান অব্যহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, এসব ক্লিনিকের সেবার মান খুব খারাপ। সাধারণ মানুষ সেবা নিতে এসে নানাভাবে হয়রানি হচ্ছে। এখানে কোনো সুযোগ-সুবিধা নেই। অভিযান চলাকালে যারা দায়িত্বে ছিল তারা পালিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular