নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ইব্রাহিম খলিল (৩০) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মঈনুল হক রোগি সেজে এ ভুয়া চিকিৎসককে আটক করেন।
শুক্রবার রাতে উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত ঢাকা হোমিও হলে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও প্রতিষ্ঠানটি সিলগালা করেন তিনি। ভুয়া চিকিৎসক ইব্রাহীম খলিল জামালপুর জেলার তারা শেখের ছেলে। ইব্রাহীম খলিল চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত অন্য চিকিৎসকের প্যাড ও সিল ব্যবহার করে উপজেলার গোড়াইয়ে ঢাকা হোমিও হলে চিকিৎসা দিয়ে আসছিলেন।
শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈনুল হক নিজেই রোগী সেজে হাজির হয় ক্লিনিকে। সেখানে চিকিৎসক ইব্রাহীম খলিলের কাছে সনদপত্র দেখতে চাইলে। তিনি দেখাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করে ৩০ হাজর টাকা জরিমানা আদায় ও ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
মঈনুল হক বলেন,ভুয়া চিকিৎসক ইব্রাহিম খলির দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০৯ এর (৫২) ধারায় তাকে ৩০হাজার টাকা জরিমানা আদায় ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।