Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সরস্বতী পূজা অনুষ্ঠিত

টাঙ্গাইলে সরস্বতী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। রোববার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়।

বিদ্যার দেবীর এ পূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্ডপে ঢাকের শব্দ আর ঊলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। ভোরেই পূজারীরা স্নান করে পবিত্র হয়ে পূজা মন্ডপে আসতে থাকেন। তারা পূজার পুরোহিতকে সহযোগিতা করেন এবং দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন।

পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পুজা উপলক্ষে মন্ডপগুলোতে করা হয়েছে আলোকসজ্জা।

RELATED ARTICLES

Most Popular