টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আ. লীগ থেকে অলিদকে বহিষ্কার 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাসাইল উপজেলা আওয়ামী লীগের একাংশ বর্তমান সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলামকে দল থেকে অব্যাহতি দিয়েছে আ. লীগ। একই সাথে উপজেলা আ. লীগের ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি সামছুল আলম মাস্টারকেও দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে তার বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলের উপজেলা সভাপতি কাজী অলিদ ইসলাম।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। কাজী অলিদ নৌকার বিপক্ষে প্রার্থী হয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করায় দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে কাজী অলিদ ইসলাম দৈনিক অধিকারকে জানান, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে দল থেকে কোনো নিষেধাজ্ঞা নেই বরং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্রপ্রার্থী হয়ে কেউ নির্বাচনে বিজয়ী হতে পারলে তাকে স্বাগত জানানো হবে। একারণেই আমি স্বতন্ত্রপ্রার্থী হয়েছি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর