Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে বাস চালককে মারধর করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে বাস চালককে মারধর করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি :
অটোরিকশা যেতে জায়গা (সাইড) না দেওয়ায় ঢাকা থেকে মধুপুরগামী একটি বিনিময় বাসের চালককে মারধর করে অটো শ্রমিকরা। এ ঘটনার প্রতিবাদে ঐ বাস চালক স্থানীয় বাস শ্রমিকদের সহায়তায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক ৪০ মিনিট অবরোধ করে রাখেন। বুধবার রাত ৮টায় ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্টেন্ড এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেরে আসা একটি যাত্রীবাহী বিনিময় বাস(ঢাকা মেট্রো-ব-১১-৫৯৫৬) টাঙ্গাইলের মধুপুরে দিকে যাচ্ছিল। এ সময় বাসটি ঘাটাইল উপজেলার হামিদপুরে পৌছালে বাসচালক স্থানীয় একটি অটোরিকশাকে অতিক্রম করার চেষ্টা করে এবং চাপ দেয়। ফলে অটোরিকশাটি সাইড এ পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ঐ অটোচালক কয়েকজন অটোশ্রমিককে সাথে নিয়ে বাসচালক মজনু মিয়া ও হেলপার নুরনবীকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। বাসচালককে মারধরের খবর পেয়ে হামিদপুরের বাস পরিবহনের শ্রমিকরা জড়ো হন। তাঁরা ঘটনার প্রতিবাদে সাথে সাথেই রাত ৮টা থকে ৮টা ৪০মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে।

খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ এবং স্থানীয় শ্রমিক নেতাদের যৌথ পদক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

হামিদপুর বাস মালিক সমিতির সভাপতি রেজাউল করিম সজল জানান, অটোরিকশাকে যাওয়ার জায়গা না দেওয়ায় এ সমস্যা হয়। পাশাপাশি অটোচালক বাসচালককে মারধর করেন। পরে সমঝোতা হবে।

RELATED ARTICLES

Most Popular