সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে বাসচাপায় আনোয়ার খান নামে এক কলেজছাত্র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার খান দেলদুয়ার উপজেলার ডুবাইল উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে। তিনি করটিয়া সাদত কলেজের শিক্ষার্থী।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মতিউর রহমান বলেন, ‘কলেজ শেষ করে আনোয়ার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular