মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ১৬নং ওয়ার্ড বিএনপি’র করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে ১৬নং ওয়ার্ড বিএনপি’র করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অসহায় ও দুস্থদের মাঝে টাঙ্গাইল পৌরসভার ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাস্ক, হাত ধোয়ার সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে পৌরসভার ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক বিএনপির সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে ২ শতাধিক মানুষের মাঝে ১টি করে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, হাসনুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সাবেক প্রচার সম্পাদক অমল ব্যনার্জী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, সাবেক সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাসুদ রান, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুর ইসলাম শফি, অ্যাডভোকেট খন্দকার মাহবুবুর রহমান রিপন, মেহেদী হাসান মৃদুল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মনির হোসেন, সংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক একে এম আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী লিটন, মিজানুর রহমান সাজু, উজ্জল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, প্রচার সম্পাদক সৈয়দ জনি আলম, সদস্য জাকির হোসেন জিন্নাহ, সদর থানা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিাদ্দকী জুয়েল, যুবনেতা তৌহিদ লিখন, নুরুল ইসলাম রবিন, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন, রাইছুল ইসলাম রুবেল, সদস্য রিফাত, মাহিদ, সিয়াম সিদ্দিকী, আওয়াল, সোলেমানসহ বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular