নিউজ টাঙ্গাইল ডেস্কঃটাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকা হতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার মধ্যে রাতে তিন যুবককে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাব-১২। এসময় তাদের কাছ থেকে উনিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানান র্যাব।
আটককৃতরা হলেন, ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. আ. রাজ্জাক (৩৫), মো. ইনসান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম সফি (৩২) ও মো. মকবুল হোসেনের ছেলে মো. হারুন অর রশিদ (৩৫)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান জানান, শনিবার রাত ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে অভিযান পরিচালনা করে ১৯ (উনিশ) গ্রাম হেরোইনসহ তিন জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার কালিহাতি এবং ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।
আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
