রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারটাঙ্গাইলে ১৮ দিনের শিশুকে হত্যা

টাঙ্গাইলে ১৮ দিনের শিশুকে হত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ১৮ দিনের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লাউহার্টী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে রবিবার (৩০ আগস্ট) নানির বাড়ি থেকে নিখোঁজ হয় ১৮ দিন বয়সী শিশু রায়হান।

নিহতের পরিবার জানায়, রবিবার নানির বাড়ি থেকে শিশু রায়হান হঠাৎ উধাও হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। ঘটনার একদিন পর বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

একপর্যায়ে ময়না তদন্তের জন্য শিশু রায়হানের লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে শিশু রায়হানকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় শিশু রায়হানের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular