টাঙ্গাইলে ৩২ জনের নমুনা ঢাকায়, ২২ জনের প্রাপ্ত ফলাফল নেগেটিভ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কভিড-১৯, করোনাভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ৩২ জন ব্যক্তির নমুনা পাঠানো হয়েছে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর)। গতকাল রোববার (৫ এপ্রিল) পর্যন্ত ২২ জনের রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে ২২ জনেরই ফলাফল নেগেটিভ এসেছে।

এ পর্যন্ত টাঙ্গাইলে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে সদর উপজেলার একজন, নাগরপুর উপজেলার দুইজন, মির্জাপুর উপজেলার দুইজন, বাসাইল উপজেলার একজন, সখীপুর উপজেলার আটজন, কালিহাতী উপজেলার দুইজন, ঘাটাইল উপজেলার দুইজন, মধুপুর উপজেলার পাঁচজন, ধনবাড়ি উপজেলার তিনজন, গোপালপুর উপজেলার চারজন ও ভূঞাপুর উপজেলার দুইজন রয়েছেন।

ডা.ওয়াহিদুজ্জামান বলেন, গেলো কয়দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩২ জনকে আমরা কোভিড-১৯, করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। এ পর্যন্ত ২২ জনের ফলাফল হাতে পেয়েছি। সবগুলোই নেগেটিভ এসেছে। বাকি রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি হাতে পাবো। আর নমুনা পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর