নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির পক্ষ থেকে সখীপুর পৌরসভাও ৮টি ইউনিয়নের করোনা প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন ২০০টি পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার ৮নম্বর ওয়ার্ড এলাকা থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিতরণকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সভাপতি শাহ আলম সৈকত, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার পারভেজ, যূগ্ন সাধারণ সম্পাদক বিপ্লব সিকদার, শাহরিয়ার রিপন, সাংগঠনিক সম্পাদক শেখ হাসনাত, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
