সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ৭৬ লিটার চোলাই মদসহ চার বিক্রেতাকে গ্রেপ্তার

টাঙ্গাইলে ৭৬ লিটার চোলাই মদসহ চার বিক্রেতাকে গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, একই এলাকার পরেশ রবি দাসের ছেলে অনিল রবি দাস (৪০), মৃত মনিলাল রবিদাসের স্ত্রী লক্ষী রাণী রবি দাস (৬০), গোপাল রবি দাসের স্ত্রী রুমা রবি দাস (৪০) এবং গোপাল রবিদাসের স্ত্রী জোস্না রবি দাস (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ৭৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল করটিয়া কলেজপাড়ার মুচিপট্টিতে অভিযান চালিয়ে ওই এলাকার লক্ষী রাণী রবি দাসের বসত বাড়ি থেকে ৭৬ লিটার দেশীয় চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular