সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নগর জালফৈই বাইপাস রোড পরিচালনা কমিটি...

টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নগর জালফৈই বাইপাস রোড পরিচালনা কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন নগর জালফৈই বাইপাস রোড পরিচালনা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মো.লাল মিয়াকে সভাপতি ও হাজী মো.মোতালেব হোসেন কে সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি অনুমোদন দেয়া হয়।

সোমবার জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আহ্সানুল হক পিটু ও সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সরকার ত্রি-বার্ষিক এ শাখা কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এ কমিটির অন্যান্যরা হলেন, কার্যকরি সভাপতি মো.কাবেল হোসেন, সহ-সভাপতি মো.ফজলু মিয়া, মো.মনির হোসেন, আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক মো.ফারুক হোসেন লিটন, সহ-সম্পাদক ফারুক হোসেন, মো.সানী মিয়া, মো.নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.হাসেম মিয়া, প্রচার সম্পাদক মো.শিহাব মিয়া, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র।

এছাড়াও কার্যকরি সদস্যরা হলেন, মো.ইমান আলী, লিটন চন্দ্র দাস, খন্দকার রানা, মো.ফারুক মিয়া ও আব্দুল লতিফ। এসময় জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular