শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কম

নিউজ টাঙ্গাইল ডেস্ক: গণপরিবহন চালু হওয়ার পঞ্চম দিনেও বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার দিকে যাওয়া যানবাহন খুব একটা বাড়েনি।

অন্য যেকোনো সময়ের তুলনায় যানবাহনের সংখ্যা খুবই কম। তবে গণরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের সংখ্যা বেশি। অনেক যানবাহনের যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনেই যাতায়াত করছে। ফলে করোনাভাইরাসের ঝুঁকি আরও বাড়ছে। সরকারের পক্ষ থেকে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হলেও যাত্রী কম থাকায় লোকশান গুণতে হচ্ছে বলে জানিয়েছে বাস মালিকেরা।

শুক্রবার সকালে টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে খুব কম সংখ্যক বাসকে টার্মিনাল ত্যাগ করতে দেখা গেছে। তবে যাত্রী ও যানবাহন চালকদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে টাঙ্গাইলের পুলিশ সদস্যরা কাজ করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular