রবিবার, জুন ২৮, ২০২৬
Homeজাতীয়ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে কয়েক দফায় টোলপ্লাজার বুথ বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের যানবাহন দীর্ঘ লাইন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৪ টা থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন যানজট সৃষ্টি হয়।

উত্তরবঙ্গগামী ট্রাক চালক রহিজ উদ্দিন ও রায়হান মন্ডল জানান, মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়েছে। ফলে গাড়ির লাইটের আলো বেশি দূর পৌঁছায় না। গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৪ লেন থাকায় স্বাভাবিক গতির চেয়ে কম গতিতে চালিয়ে আসতে পাররেও এলেঙ্গা এসে কয়েক ঘণ্টা ধরে যানজটের কবলে পড়েছি। এদিকে, টোলের বুথ বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সাড়ি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, ঘন কুয়াশার কারণে বুধবার রাতে দুই বার সেতু টোলপ্লাজার বুথ বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। পরে কুয়াশা কমলে ফের চালু টোল আদায় শুরু করলেও পরবর্তীতে পুনরায় ভোর রাত ৪ টা থেকে টোল বুথ বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। সকাল ৮ টায় পুনরায় টোল আদায় শুরু হলে ধীরগতিতে চলাচল করে যানবাহন।

তিনি আরও জানান, টোলপ্লাজার বুথ খুলে দেয়ার পরপরই যানবাহন ধীরগতিতে চলাচল করে। বর্তমানে ঢাকাগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচল স্বাভাবিক হয়ে আসবে। এছাড়াও যানজট নিরসনে মহাসড়কে পুলিশ সদস্যরা কাজ করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular