বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
Homeখেলাধুলাতৃতীয় ওয়ানডে বাদ লিটন,দলে জাকের আলী

তৃতীয় ওয়ানডে বাদ লিটন,দলে জাকের আলী

ডেস্ক নিউজ:-আগের দুই ওয়ানডেতে করেন শূন্য। টানা অফফর্মের কারণে অবশেষে দল থেকে বাদ পড়লেন লিটন দাস। তার বদলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দলে ডাক পেয়েছেন টি-টোয়েন্টিতে চমক দেখানো জাকের আলী।

এবারই প্রথম ওয়ানডেতে ডাক পেলেন জাকের। ১৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের স্কোয়াড শনিবার (১৬ মার্চ) ঘোষণা করেছে বিসিবি।

আগামী সোমবার ওয়ানডে ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা জাকেরের টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছে আগেই। তিনি জাতীয় দলের মোড়কে (মূল জাতীয় দল নয়) টি-টোয়েন্টিতে খেলা শুরু করেছেন ২০২৩ সালের ৩ অক্টোবরে।

মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান পুরুষ ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার।

এরপর গত ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মূল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন জাকের।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাকের। ৫৫ গড়ে রান করেছেন ১১০। সর্বোচ্চ রান ৬৮।

অপরদিকে সম্প্রতি ফর্মহীনতার চরম পর্যায়ে চলে গেছেন লিটন। সর্বশেষে ৪ ওয়ানডে তার রান মাত্র ৭। এসব ইনিংসে ডানহাতি এই ব্যাটারের সংগ্রহ ৬, ১*, ০, ও ০।

সর্বশেষ ২০২৩ সালের ১৯ অক্টোবর ভারত বিশ্বকাপে ফিফটির দেখা পেয়েছিলেন লিটন। এরপর ১১ ম্যাচ খেললে তার ব্যাট থেকে অর্ধশতকের কোনো ইনিংস বেরিয়ে আসে নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular