Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারদেলদুয়ারে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

দেলদুয়ারে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-এলাসিন সড়কের দেলদুয়ার উপজেলার পিরজপুরে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। ওই বৃদ্ধা উপজেলার হিংগানগর এলাকার মৃত গনেশ চন্দ্র দে’র স্ত্রী বিরজা সুন্দরী (৭০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলার পিরজপুরের রাধা গোবিন্দ কালী মন্দির এলাকায় একটি ব্যাটারী চালিত অটোরিক্সা থেকে বৃদ্ধা বিরজা সুন্দরী নেমে ভাড়া দিচ্ছিল। এ সময় একই উপজেলার সোনা মিয়ার ছেলে সোহাগ (২০) ওই বৃদ্ধাকে মোটরসাইকেলে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হয়। পরে স্থানীয় লোকজন নিহতের লাশ উদ্ধার করে রাস্তার পাশে রেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে মোটরসাইকেলটি আটক করা হলেও চালক সোহাগ পলাতক রয়েছে। এ ব্যাপারে দেলদুয়ার থানায় মামলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular