Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ধনবাড়ীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ নাঈম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বানিয়াজান বাবুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার নাঈম বানিয়াজান মীরাপাড়া (বাসস্ট্যান্ড) এলাকার পিয়াস ফকিরের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular