ধনবাড়ীতে ৮০ কৃষকের মাঝে ৮০০ কেজি ব্রি উদ্ভাবিত ধানের বীজ বিতরণ

মো: পলাশ ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি ও উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে ৮০ জন কৃষকের মাঝে ৮০০ কেজি ব্রি উদ্ভাবিত ধানের বীজ বিতরণ করা হয়েছে। এতে ৮০ একর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ধনবাড়ী আঞ্চলিক কার্যালয়ে ‘স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্প’-এর অর্থায়নে এ বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি আঞ্চলিক কার্যালয়, ধনবাড়ীর এসএসও ও প্রধান ড. মসউদ ইকবাল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়, ধনবাড়ীর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধনবাড়ীর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির আওতায় ব্রি উদ্ভাবিত ১৬টি জাতের ধানের বীজ বিতরণ করা হয়। জাতগুলো হলো—ব্রি ধান৮৯, ব্রি ধান৯২, ব্রি ধান৯৬, ব্রি ধান১০১, ব্রি ধান১০২, ব্রি ধান১০৪, ব্রি ধান১০৫, ব্রি ধান১০৮, ব্রি ধান১১৩, ব্রি ধান১১৪, ব্রি ধান১১৫, ব্রি ধান১১৬, ব্রি ধান১১৭, ব্রি ধান১১৮, ব্রি হাইব্রিড ধান৮ ও ব্রি হাইব্রিড ধান১০।

এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি করে মোট ৮০০ কেজি ধানের বীজ দেওয়া হয়। এসব বীজের মাধ্যমে ৮০ একর জমিতে ধান চাষ করা সম্ভব হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম এবং বৈজ্ঞানিক সহকারী মো. আনিসুর রহমানসহ স্থানীয় কৃষকেরা।

সভাপতির বক্তব্যে ড. মসউদ ইকবাল বলেন, কৃষির উৎপাদনশীলতা বাড়াতে উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্থানীয় পরিবেশ ও কৃষকদের চাহিদা বিবেচনায় বিভিন্ন উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করে আসছে। এসব জাতের বীজ সঠিক নিয়মে চাষাবাদ করলে কৃষকেরা ভালো ফলন পেতে পারেন। পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই এ ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, ব্রি উদ্ভাবিত উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষকেরা উপকৃত হবেন এবং স্থানীয় পর্যায়ে ধানের উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর