কালিহাতীতে বৃহস্পতিবার তাফসির মাহফিল, বয়ান করবেন আব্দুল্লাহ আল-আমিন ও ইসমাঈল বোখারী

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী দক্ষিণপাড়া জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর থেকে মসজিদ সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন ঢাকার দক্ষিণ মহাখালী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল-আমিন। তিনি রাত ১০টায় বয়ান করবেন। বিশেষ আকর্ষণ হিসেবে বাদ এশা বয়ান করবেন ঢাকার গুলশানের বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মো. ইসমাঈল বোখারী (কাশিয়ানী)। এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেবেন এলেঙ্গা বাগানবাড়ী জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোস্তম আলীর সভাপতিত্বে মাহফিলটি উদ্বোধন করবেন অপসনিন গ্রুপের গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) মো. মঞ্জুর আহমেদ (দিলু)।

মাহফিলটি পরিচালনা করবেন টেরকী দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মৌলভী সামাউন কবীর।

আয়োজক কমিটি জানিয়েছে, মাহফিলে নারীদের জন্য পর্দাসহকারে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মাহফিল সফল করতে ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর