ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত বুধবার (১০ জুন) বিকালে অভিযান পরিচালনা করে। আর সেই অভিযানের দৃশ্য দেখতে এসে ৫‘শত টাকা জরিমান দিলেন কাজল মোদক নামের এক ব্যক্তি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম । এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাহায্য করেন সংবাদ ও মানবাধিকারকর্মী আব্দুল্লাহ আবু এহসান, মো. ইউনুস, ধনবাড়ী ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী মিনহাজ উদ্দিন ও ধনবাড়ী থানার পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, বিশ্ব প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ধনবাড়ী উপজেলাকে আবারও লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বিকাল চারটার পর ঔষধের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
কিন্তু সেই নির্দেশ অমান্য করে ধনবাড়ী বাজারের নিলুফা বস্ত্রালয়ের মালির মো. হাবিবুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য ২ হাজার টাকা, কদ্দুস এ্যালুমিলিয়ামের মালিক মো. কদ্দুস মিয়াকে ১ হাজার টাকা জরিমান করে হয়। যখন কদ্দুস এ্যালুমিলিয়ামের মালিক মো. কদ্দুস মিয়াকে জরিমান করা হচ্ছিল কাজল মোদক নামে এক ব্যক্তি স্বাস্থ্য ব্যাধি না মেনে ও মাস্ক না পড়ে ধনবাড়ী বাজারে অযথা ঘুরাঘোরি করার জন্য তাতে ৫‘শত টার জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সবাইকে সচেতন করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
