বুধবার, মে ১৩, ২০২৬
Homeআন্তর্জাতিকপ্রতিটা সত্য তুলে ধর হবে : সাংবাদিকদের শিপ্রা ও সিফাত

প্রতিটা সত্য তুলে ধর হবে : সাংবাদিকদের শিপ্রা ও সিফাত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাত বলেছেন, আমরা ভালো আছি, নিরাপদে আছি। আপাতত এটুকুই বললাম। পরে প্রত্যেকটা সত্য তুলে ধরবো। আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ।সোমবার রাতে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের তারা এসব কথা বলেন।

তারা বলেন, আমাদের কিছুদিন সময় দেন। আমরা সব বলবো। আমাদের নম্বর বিহীন সাদা গাড়ি নিয়ে গেছে এ কথা সঠিক নয়, এটা আমাদের পারিবারিক গাড়ি। আমরা কারাগারেও ভালো ছিলাম। এখনো ভালো আছি।

শিপ্রা দেবনাথ বলেন, প্লিজ, প্রে ফর আস। সিফাত এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আপাতত এতটুকুই বলার আছে। আমরা প্রত্যেকটা সত্যি বলব। একটু সময় দেন। প্রচুর গুজব শোনা যাচ্ছে। আমরা বিভ্রান্তিমূলক নিউজ চাই না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular