নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এক চিকিৎসকসহ তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার সাহসী করোনার সম্মুখ যোদ্ধা ডা. মাসুদ রানা (৪০), পৌর শহরের শামীম টাওয়ারে ব্যবসায়ী আবুল হোসেনের স্ত্রী মোমেনা আক্তার (৪০) এবং যাদবপুর উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কওমী মাদরাসার ছাত্র সোহেল রানা (১৮)।
এ নিয়ে সখীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ । এদের মধ্যে মৃত্যু ২ জন। ৫০ জন সুস্থ্য হয়েছেন এবং ৪০জন এখনো আইশোলেশনের আছেন। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সুবহান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।