মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeজাতীয়প্রধানমন্ত্রীর কাছে সমাপনী, ইবতেদায়ী,জেএসসি ও জেডিসির ফল হস্তান্তর

প্রধানমন্ত্রীর কাছে সমাপনী, ইবতেদায়ী,জেএসসি ও জেডিসির ফল হস্তান্তর

নিউজ টাঙ্গাইল ডেস্ক: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এছাড়া অনুষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আর বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
মন্ত্রীদের সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular