বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলা‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে টাঙ্গাইলে আওয়ামী লীগের আনন্দ মিছিল

‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে টাঙ্গাইলে আওয়ামী লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি: গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যেগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েেেছ।

সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে কন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়। পরে আনন্দ মিছিলটি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখীপুর-৮ আসনের এমপি অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের নেতৃত্বে বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলটি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র, সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular