বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরপ্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, নাগরপুরের মোবাইল ব্যবসায়ীর ৭ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, নাগরপুরের মোবাইল ব্যবসায়ীর ৭ বছরের কারাদণ্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মোহাম্মদ মনির নামে মোবাইল ফোন ব্যবসায়ীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মোহাম্মদ মনিরের টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কেদারপুর বাজারে ‘মনির টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকান রয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামশ জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি মনির ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর হোসেন ও শীল সুব্রতকে খালাস প্রদান করেন বিচারক।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছবি বিকৃতি করে প্রচারের অভিযোগে ২০১৩ সালের ১০ নভেম্বর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার উত্তর রৌহান গ্রামের লাল মিয়ার ছেলে আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এরপর তার স্বীকারোক্তিতে টাঈাইল জেলার নাগরপুর থানার কেদারপুর গ্রামের মনিরকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় সাটুরিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস ছালাম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় একটি মামলা করেন।

মামলার আসামিরা হলেন- আলমগীর হোসেন, মোহাম্মদ মনির, শীল সুব্রুত ও শ্রী প্রভাব চন্দ্র সরকার। ২০১৪ সালের ২০ মার্চ সাটারিয়া থানার পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন এই চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular