মো. জাকির হোসেন বলেন, মানসম্মত শিক্ষার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে। প্রতিটি স্কুলের পাঠদানের সূচি একরকম হবে বলেও জানান তিনি।
এছাড়া অবসরে যাবার দুই মাসের মধ্যে শিক্ষকরা যেন পেনশনের টাকা পান সরকার সেই ব্যবস্থা নিচ্ছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
