মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeবিবিধপ্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে  মিথ্যা অভিযোগ করায় প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. আসাদ উল্লহ্ নামে একজন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

এর আগে ঢাকায় একই অভিযোগে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুটি মামলা করা হয়।

রোববার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় মামলাটি আমলে নেয়ার জন্য ব্যারিস্টার সুমন আদালতে আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

এছাড়া ঢাকা বারের কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম খলিল প্রিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে দণ্ডবিধি ১২৪ (ক) ধারায় তিনি মামলাটি করেন। ইব্রাহীম খলিল পেনাল কোডের ১২৪ (এ) ধারা অনুযায়ী প্রিয়া সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular