ফোন পেয়ে খাবার পৌছে দিচ্ছে ময়মনসিংহ পুলিশ

ময়মনসিংহ জেলা পুলিশের হটলাইনে অসহায়দের ফোন পেয়ে রাতের আধারে বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছে পুলিশ। রাতে ঝড়, বৃষ্টি উপো করে নগরীর অসহায়দের ডেকে ডেকে খাবার পৌঁছে দিয়ে নজির সৃষ্টি করেছেন ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামানের ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

প্রতিমন্ত্রী শরীফ আহমেদের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী খাদ্য সহায়তা সংগ্রহ করে তা অসহায়দের মধ্যে বিতরণ করছেন তারা। নগরীর বিপীন পার্ক, তিনকানো পুকুর পাড় ও সানকিপাড়ায় এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পুলিশ জানায়, করোনার প্রাদুর্ভাব নিয়ে দুর্যোগে ময়মনসিংহে অসহায়, ছিন্নমূল, নিম্নবিত্তদের পাশাপাশি বেকার ও কর্মহীনের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ সব কর্মহীন, নতুন করে বেকার হওয়া মানুষদের পাশে শুরু থেকেই

দাড়িয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান। বস্তিবাসী, অসহায়, অস্বচ্ছল, দিন এনে দিন খাওয়া, কর্মহীন, শ্রমিক, বেদে পরিবারদের খুঁজে খুঁজে তালিকা করে পুলিশ সুপার নিজস্ব অর্থায়নে প্রায় তিন হাজার অসহায়দের পর্যাক্রমে খাদ্য সহায়তা বিতরণ করেন। প্রায় তিন হাজার অসহায়দের পর্যাক্রমে খাদ্য সহায়তা বিতরণ করেন। এছাড়া নগরীতে লকডাউনে না খেয়ে ফুটপাতে পড়ে থাকা ভাসমানদের রান্না করা খাবারের প্যাকেট নিয়ে শহরে ঘুরে ঘুরে ভাসমান না খাওয়া মানুষের পেটে নিয়মিত আহার তুলে দেন।

এছাড়াও দোকান ও মুদ্রণ শিল্প কর্মচারী, সুবিধা বঞ্চিতদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। অপরদিকে অসহায় পরিবারের একাধিক ফোন পেয়ে মধ্যবিত্ত পরিবারের কাছে (ডিবি) পুলিশের মাধ্যমে রাতের আধারে খাবার পৌছে দেওয়া হচ্ছে।

ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, হটলাইনের তালিকামতে, নির্দিষ্ট এলাকায় গিয়ে তাদের ডেকে ডেকে খাবার পৌছে দেয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া।

পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার। এই শ্লোগানেই আমরা দৃঢ়তার সাথে কাজ করছি। কেউ না খেয়ে থাকলে মানবিক কারনেই আমরা তার ঘরে খাবার পৌছে দিব। এ জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা উচিত।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর