নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে একটি দোকান ও দুইটি ধানের গোডা্উনে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। সোমবার (১৬ মার্চ) ভোর রাতে উপজেলার কলিয়া মধ্যপাড়ার আলমের ভাড়া দেওয়া দোকানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কলিয়া মধ্যপাড়ার আলমের ভাড়া দেওয়া দোকানে ভোর রাতে হঠাৎ করে আগুন লাগে। মূহুর্তের মধ্যেই আগুন ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাসাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্তনে আনেন।
এদিকে খবর পেয়ে কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি ও স্থানীয় মেম্বার কামরুল সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘরের মালিক আলম মিয়া বলেন, ‘৩টি দোকান ভাড়া দেওয়া হয়েছে। একটিতে গ্যাসসহ অন্যান্য মালামাল বিক্রি হতো এবং আর দুইটিতে ধানের গোডাউন ছিল। ঘর ও মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে।’
