বাসাইল প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা,“মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে টাঙ্গাইলের বাসাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার (৩ মার্চ) সকালে বাসাইল পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা রহিম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র বাবুল আহমেদ, কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল, রফিকুল ইসলাম রিপন, জাকির হোসেন প্রমুখ
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
