মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

বাসাইলে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

প্রতিনিধি, বাসাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুরী কেন্দ্রীয় গোরস্থানের সামনে রোববার (৩০ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. জহিরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১২)। গ্রেপ্তারকৃত মো. জহিরুল ইসলাম ওই গ্রামের মৃত ইসমাইল খাঁর ছেলে।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ কোম্পানীর কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলীর নেতৃত্বে র‌্যাবের একটি দল পাটখাগুরী এলাকায় পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।

অভিযানে ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি সিমকার্ড সহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular