মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলবাসাইল সখীপুরে উষ্ণতার বার্তা পৌঁছে দিচ্ছেন সালাউদ্দিন আলমগীর

বাসাইল সখীপুরে উষ্ণতার বার্তা পৌঁছে দিচ্ছেন সালাউদ্দিন আলমগীর

নিজস্ব প্রতিনিধিঃ উষ্ণতার বার্তা পৌঁছে দিচ্ছেন সালাউদ্দিন আলমগীর শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দানবীর সালাউদ্দিন আলমগীরের উদ্যোগে বাসাইল-সখীপুর এলাকায় ব্যাপক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৬ নভেম্বর সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রথম ধাপে কম্বল, টুপি ও সোয়েটার বিতরণের মাধ্যমে এই মহতী উদ্যোগের সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে বাসাইল ও সখীপুরের বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

মোট ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচি আজ ৮ ডিসেম্বর বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হয়েছে। শীতার্ত মানুষের হাতে উষ্ণতার উপহার তুলে দিয়ে সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন সালাউদ্দিন আলমগীর।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন এবং এই মহতী উদ্যোগকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের উপস্থিতি ও সহায়তা কর্মসূচিকে আরও প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক করে তুলেছে।

স্থানীয়রা জানান, এই উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষ শীতের তীব্রতা থেকে স্বস্তি পেয়েছে এবং উষ্ণতার ছোঁয়া অনুভব করেছে। সালাউদ্দিন আলমগীরের এ মানবিক কার্যক্রম এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular