মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
Homeবিবিধবিশ্বে প্রতি ১০ জনে একজনের মৃত্যু হয় ধূমপানে

বিশ্বে প্রতি ১০ জনে একজনের মৃত্যু হয় ধূমপানে

 

বিশ্বেজুড়ে প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যু হয় ধূমপানে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ধূমপানে যত মানুষ মারা যায় তার অর্ধেকই চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়া- এ চার দেশের মানুষ।

‘দ্য গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ এর এ প্রতিবেদনটি ১৯৯০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ১৯৫ টি দেশ এবং অঞ্চলের মানুষের ধূমপানের অভ্যাস নিয়ে গবেষণার ভিত্তিতে তৈরি করা হয়ছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার প্রকাশিত নতুন এ গবেষণার ফলে দেখা গেছে, ২০১৫ সালে প্রায় ১’ কোটি মানুষ দৈনিক ধূমপান করেছে। পুরুষদের মধ্যে চারজনে একজন এবং নারীদের মধ্যে ২০ জনে একজন ধূমপায়ী ছিল।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অর্ধশতাব্দী ধরে ধূমপান নিয়ন্ত্রণের নীতি থাকলেও দিন দিন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধূমপায়ীর সংখ্যাও বেড়ে চলেছে।

গবেষকরা সতর্ক করে বলেছেন, ধূমপানে মৃত্যু আরও বাড়বে। কারণ, এ ক্ষেত্রের ব্যবসায়ীরা যেভাবে বাজার বাড়াচ্ছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, তাতে ধূমপানে মৃত্যুর হার বাড়বে।

নতুন এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular