বিসিবি সভাপতি হিসেবে মাশরাফিকে চাইছেন ক্রিকেটভক্তরা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিও ভাইরাল হওয়াকে বাংলাদেশ ক্রিকেটের জন্য নেতিবাচক হিসেবেই দেখছেন সুধীজনরা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখন টাইগার ভক্তদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই আলোচিত হওয়ার কারণেই এবার পদত্যাগ করতে পারেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চরম ভাবে সমালোচিত হয়েছেন নাজমুল হোসেন পাপন।

একই সাথে অনেক জনপ্রিয় ব্যক্তিরাও সমালোচনা করেছেন পাপনের। সেই সমালোচনার কারণেই এবার বিদায় ঘটতে পারে ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ক্ষমতাধর এই ব্যক্তির।

 

বিশ্বকাপে ফটোসেশনে না আসা নিয়ে সাকিবের সমালোচনা করেন বিসিবি সভাপতি। এরপর ক্রিকেটারদের ধর্মঘট। আন্দোলনে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসান হঠাৎ কেই নিষিদ্ধ হন ক্রিকেট থেকে। আর এসব কারণে পাপনের দিকেই আঙ্গুল তুলেছিল ভক্তরা।

অনেকেই আন্দোলন করছেন বিসিবি সভাপতির পদত্যাগের জন্য। এরমধ্যেই আগুনে ঘি পরে পাপনের ক্যাসিনোতে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হলে। আর এই সবকিছু নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যদিও তিনি কোন সিদ্ধান্ত এখনো জানাননি।

যদি পাপন পদত্যগ করে তাহলে কে হবেন নতুন সভাপতি? পাপন আদৌ পদত্যগ করবে কি-না, অথবা করলেও এরপর কে সভাপতি হবে সেটা এখনো নিশ্চিত না। তবে টাইগার ভক্তরা চাইছেন সভাপতি যেন মাশরাফিই হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর