শেখ নাসির উদ্দিন, কয়েকটি পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে যাদের বসবাস। আয়ের একমাত্র পথ সাপের খেলা, সাপ ধরা কিংবা পাড়ায় পাড়ায় ঝুরিবুটি বিক্রি করা। তারা আজ মহারারী করোনাভাইরাসে কারণে পলিথিনে মোড়ানো ছোট ঘরে বন্ধি। কখনো খেয়ে আবার কখনো না খেয়েই দিন যাপন করা এইসব মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিল টাঙ্গাইল জেলা পরিষদের সদেস্য এডভোকেট মোস্তফা চৌধুরী।
রবিবার বিকেলে জেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়ায় অস্থায়ীভাবে গড়ে ওঠা বেদে পল্লীর অর্ধশত কর্মহীন বেদে পরিবারে খাদ্য সহায়তা দেন তিনি।
একই দিন এই ইউনিয়নের গুনটিয়া ও চুকুরিয়া গ্রামের মানুষের মধ্যেও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তার দেওয়া খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ১টি করে সাবান।
জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা চৌধুরী বলেন,’ প্রধানমন্ত্রীর নির্দেশে যার যার অবস্থান থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো অংশ হিসেবে বেদে পল্লীসহ গুনটিয়া ও চুকুরিয়া গ্রামের কর্মহীন প্রায় দেড়শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল প্রমুখ।
