নিউজ টাঙ্গাইল ডেস্কঃ-ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দুই পাড়ায় সংঘ‘র্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আ‘হত হয়েছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের খন্দকারপাড়া ও কুট্টাপাড়া গ্রামের জিনপাড়ার মধ্যে এ সং‘ঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে সংঘর্ষে জড়িত থাকার অ‘ভিযোগে তিনজনকে আ‘টক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কুট্টাপাড়া গ্রামের খালি জমিতে খন্দকারপাড়া ও জিনপাড়ার কিশোরদের মধ্যে ক্রিকেট খেলা চলছিল। খেলার একপর্যায়ে দুইপক্ষের মধ্যে বিরোধ লাগে। এ বিরোধকে কেন্দ্র করে জুমার নামাজের আগে খন্দকারপাড়ার কিশোররা জিনপাড়ার সজিব মিয়া (১৯) নামের এক তরুণকে ম‘রধর করে। মাথায় গুরু‘তর আ‘ঘাত পান সজিব।
সজিবের ওপর হামলার খবরে দুই পাড়ার মাঝখানের জমিতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আ‘হত হয়েছেন ।
আহ‘ত পুলিশ সদস্যরা হলেন-সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নামের আরেক এসআই, কনস্টেবল জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও শাহিদুল ইসলাম।
আহ‘ত অন্যরা হলেন রাজন মিয়া (২৫), আমিনা বেগম (২৫), সজিব মিয়া ও আমির খন্দকার। তারা সবাই জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আ‘টক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।