রবিবার, জুন ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবড়বাসালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পার্থী ইমরানের প্রচারণা

বড়বাসালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পার্থী ইমরানের প্রচারণা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলা মগড়া ইউনিয়নে বড় বাসালিয়া (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে এসএম ইমরান আহমেদ স্কুলের শিক্ষার্থীদের অভিবাবকদের সাথে প্রচার প্রচারনা ও কুশল বিনিময় করে যাচ্ছেন।

ইমরান আহমেদ জানান তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ রাজনীতির সাথে জরিত আছেন। তিনি মগড়া ইউনিয়নের ৫নং ওযার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে ছিলেন।

জানা গেছে বড় বাসালিয়া (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে এসএম ইমরান আহমেদ স্কুলের অনেক শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছে। অভিবাবকদেরও সিক্ত ভালোবাসা পেয়েছেন তিনি। স্কুলের অনেক কাজের সহ-যোগিতাও করেছেন তিনি।
ইমরান আহমেদ বলেন, মহামারী করোনায় ত্রাণ বিতরণ করেছি এবং বিভিন্ন স্কুলে স্কুলে মাস্ক বিতরণ করেছি ও এলাকার উন্নয়ন মূলক কাজে ভুমিকা রেখেছি। স্কুল শিক্ষার্থীদের বিপদে পাশে দারিয়েছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular