রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ডাক্তার না পেয়ে ফেরার পথে রাস্তায় সন্তান প্রসব

ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ডাক্তার না পেয়ে ফেরার পথে রাস্তায় সন্তান প্রসব

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডাক্তার না পেয়ে ফেরার পথে স্বাস্থ্যকমপ্লেক্স চত্বর থেকে ১’শ গজ দুরে রাস্তায় খোলা আকাশের নিচে সন্তান প্রসব করেছে এক প্রসুতি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ ঘটনাটি ঘটে।

প্রসুতির পরিবার ও স্থানীয়রা জানান, ভোর রাতে প্রসুতির প্রসব ব্যথা উঠে। পরে গুরুতর অবস্থায় ভ্যান যোগে ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কোন ডাক্তার-নার্স না পেয়ে অন্যত্র সেবা পাওয়ার উদ্যেশে হাসপাতাল থেকে বেড়িয়ে আসে। হাসপাতাল চত্বর পার হয়ে থানা মোড়ে আসলেই পথিমধ্যে খোলা আকাশের নিচে সন্তান প্রসব করে।

প্রসুতির স্বজনরা জানান, ভোরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে গেলে কোন ডাক্তার নার্স কাউকে না পেয়ে অন্যত্র সেবার জন্য বেড়িয়ে আসলে পথেই সন্তান প্রসব করে। যা খুবই দুঃখ জনক।

কিন্তু হাসপাতালে কর্মরতরা জানান, এই গর্ভবতি মা হাসপাতালে আসছিল ঠিকই কাউকে না বলেই চলে গেছে। রাস্তায় কি হয়েছে তা আমরা জানি না। ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌফিক এলাহি জানান, আমি শুনেছি যে এরকম একজন প্রসুতি রোগী এসেছিল। কিন্তু ঐ সময় কর্তব্যরত মেডিকেল এসিষ্ট্যান্ট ওয়াশরুমে ছিল। তাই কাউকে না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular