বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভূঞাপুরে শিয়ালের কামড়ে মাসহ আহত ১১ জন

ভূঞাপুরে শিয়ালের কামড়ে মাসহ আহত ১১ জন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে এক শিশুকে শিয়ালের হাত থেকে বাঁচাতে মাসহ ১১জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া একই উপজেলায় কুকুর ও বিড়ালের কামড়ে আরো ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শিয়ালের কামড়ে আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলো- উপজেলার বাগবাড়ি গ্রামের গীতা রানী ও তার মেয়ে বৃষ্টি (২), রমা রানী, জয়নব বেগম, লাকি আক্তার, রোজিনা বেগস, কুলসুম, হাবিবুর রহমান, নুরজাহান, মুন্নাফ ও দেলোয়ার হোসেন। এছাড়া একই উপজেলার ঘাটান্দি ও জোতআতাউল্ল্যা গ্রামে কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক এলাহি বলেন, উপজেলার বাগবাড়ি এলাকায় গীতা রানীর শিশু মেয়ে বৃষ্টি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় একটি শিয়াল শিশুটিকে খেয়ে ফেলার উদ্দেশ্য এগিয়ে আসে। পরে শিশুটির মা গীতা শিয়াল দেখে এগিয়ে আসলে তার উপর শিয়াল ছাপিয়ে পড়ে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে শিয়ালটি পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে। এতে ১১জন আহত হয়েছে। এর মধ্যে ৪ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, শিয়াল কামড়ের ইনজেকশন হাসপাতালে সরবরাহ নেই। অনেক বাইরে থেকে তা এনে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular