মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে সেরা ফল চাষি পুরস্কার পেলেন সাংবাদিক আল-আমিন শোভন

ভূঞাপুরে সেরা ফল চাষি পুরস্কার পেলেন সাংবাদিক আল-আমিন শোভন

  • ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি উদ্যোক্তা ও আনন্দ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল-আমিন শোভন সেরা ফল (ড্রাগন) চাষি পুরস্কার পেয়েছেন। ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী ফল মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তাকে সেরা কৃষি উদ্যোক্তা হিসেবে ঘোষণা করেন।

উদ্বোধনী ফল মেলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ূন কবিরের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন টাঙ্গাইল- (ভূঞাপু্র-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular