শুক্রবার, জুন ১২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা 

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা 

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পৌর শহরের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ ছোট মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মর্তুজ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম তালুকদার বাবলু, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, সাইদুল ইসলাম তালুকদার দুদু, আইয়ুব আলী মোল্লা, মনিরুজ্জামান মনির প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular