Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলের মধুপুর বন থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুর বন থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিউজের টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুর বন থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গেচুয়া বন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান (৫০) উপজেলার দানবগন্ডা এলাকার ইউনুস মৌলভীর ছেলে।

এ ব্যাপারে মধুপুর থানার (এসআই) আব্দুস ছামাদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ বনের ভিতরে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি আত্মহত্যা করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular