Homeজাতীয়মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা-মদিনায় হামলা হলে সৌদি আরবের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনে সৈন্য পাঠাতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এনএসইউ ও বিজ আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু শ্রমবাজার নয়, সৌদি আরব বাংলাদেশ সম্পর্ক বহুমুখীকরণ এখন সময়ের দাবি। দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বে নেওয়া সম্ভব।’

হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে কোনো আপস হবে না। সৌদি আরব চাইলে সৈন্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের বাহিনী প্রস্তুত।’

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন বলে জানান তিনি।

দুই দেশের সম্পর্ক বিষয়ে তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক জ্বালানি, গ্রিন এনার্জি, নিরাপত্তা, ওষুধশিল্পসহ, নানা ক্ষেত্রে বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে যাবে বলে আমরা আশাবাদী।’

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর

How to Access Your Boo Casino Account: A Complete Login Guide

Boo Casino NZ Handbook: Your Guide to Smarter Online Gaming

Boo Casino NZ Review: A Fresh Look at This Halloween-Themed Casino

Boo Casino Review: An Honest Look for New Zealand Players