মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদণ্ড

মধুপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদণ্ড

মধুপুরের বোকারবাইদ এএইচবি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাহাত হাসান সনি (৩০) উপজেলার অরণখোলা ইউনিয়নের চুনিয়া খানবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে বোকারবাইদ এএইচবি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, গত নারী দিবসে ৮ মার্চ অভিযুক্ত বখাটে সানি ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে।

এর প্রতিবাদে পরের দিন ওই শিক্ষার্থীর সহপাঠীসহ এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাসবর্জন করে সড়ক অবরোধ করে। এ ঘটনার পর থেকে সনি আত্মগোপনে ছিল। পরে গত ১৭ এপ্রিল রাহাতকে আটক করে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular