মধুপুরে প্রথম করোনা রোগী গাজীপুরে গার্মেন্টসে কাজ করতেন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মধুপুর উপজেলায় ৩০ বছর বয়সের এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মধুপুরে তিনিই প্রথম করোনা রোগী। আক্রান্ত যুবক উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। তবে তিনি গাজীপুরে গার্মেন্টসে কাজ করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন।

তিনি জানান, সম্প্রতি গাজীপুর থেকে বাড়িতে ফেরেন ওই ব্যক্তি। প্রশাসন খবর পেয়ে তার বাড়ি লকডাউন করেছে।

রোববার তার নমুনা পরীক্ষার জন্য পাঠালে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর