বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরে রেখা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় সাড়ে ছয় মাস পর ৪ জন গ্রেফতার

মধুপুরে রেখা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় সাড়ে ছয় মাস পর ৪ জন গ্রেফতার

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভাধীন ‘নিউ রেখা জুয়েলার্সে’ ছয় মাস পূর্বে (গত ৬ ই জানুয়ারি) ডাকাতির ঘটনা ঘটেছিল। আর এই ডাকাতির ঘটনায় সাড়ে ছয় মাস পর চারজনকে গ্রেফতার করেছেন মধুপুর থানা পুলিশ।

এএসপি সার্কেল মধুপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন আজকে শুক্রবার (২৪ ই জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

এতে গ্রেফতারকৃত ৪ জন ডাকাত হচ্ছেনঃ জামালপুর জেলার মেলান্দহের মো. সিরাজের ছেলে রুবেল (২৯), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নূর ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০), শরীয়তপুর জেলার জাজিরার সেনের চরের সুলতানের ছেলে তপণ (২৪), গাজীপুর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ চৌরাস্তার সামছুল হকের ছেলে রিপন মিয়া (৩৪)।

এসপি সার্কেল মধুপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানিয়েছেন, “পরিকল্পিতভাবে গত (৬ ই জানুয়ারি) সন্ধ্যায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নিউ রেখা জুয়েলার্সের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। আর ওই জুয়েলার্সের দোকানের মালিক দুর্লভ কর্মকারের দাবি তার ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে।”

এতে লুটকৃত স্বর্ণালঙ্কারের বাজার মূল্য ছিল ১৬ লাখ টাকার উপরে। এরপর গত (৭ ই জানুয়ারি) মধুপুর থানায় একটি মামলা করেছিলেন ওই দোকান মালিক।

আর এ ঘটনায় সন্দেহভাজন স্থানীয় একজনকে আটক করে কিছুটা সূত্র পাওয়া যায়। এরপরে প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের অবস্থান গাজীপুর ট্র্যাক করে গত বুধবার (২২ ই জুলাই) তার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল।

তবে একটি বিষয় হচ্ছে : ঘটনাটি অনেক পূর্বের হওয়ায় তাদের কাছে থেকে সব মালামাল জব্দ করা সম্ভব হয়নি। কিন্তু তারা যে দোকানে স্বর্ণালঙ্কার বিক্রি করেছে তা ডিটেক্ট করে আংশিক মালামাল জব্দ করা গেছে।

এতে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীকে আটকের কথাও জানিয়েছেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাচাই করা হচ্ছে। তাই তদন্তের স্বার্থে তার সম্পর্কে এখনই কিছু জানানো হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular