Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে স্ত্রী হত্যার দায়ে মামলা, ঘাতকের স্বীকারোক্তি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মধুপুরে নার্গিস আক্তার (২৫) নামের এক স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের বাবা মো. আনিছুর রহমান মাস্টার বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন। পুলিশ ঘাতক স্বামী হারুন অর রশিদ (৪০) ও তার সহযোগী সোহেল রানাকে (৩৮) গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে উপজেলার বোয়ালী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানান, দুই সন্তানের জনক হারুনের সঙ্গে স্ত্রী নার্গিস আক্তারের দীর্ঘ দিন ধরে দাম্পত্য কলহ ছিল। এ থেকে নিস্তার পেতে বন্ধু সোহেল রানার সহযোগিতা চায় হারুন। অবশেষে পূর্বপরিকল্পিতভাবে গত বুধবার দুপুরে হারুন স্ত্রী নার্গিসকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। ওই দিন রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে নার্গিসকে জবাই করে হত্যা করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে এবং এ ঘটনায় স্বামীসহ ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর

How to Access Your Boo Casino Account: A Complete Login Guide

Boo Casino NZ Handbook: Your Guide to Smarter Online Gaming

Boo Casino NZ Review: A Fresh Look at This Halloween-Themed Casino

Boo Casino Review: An Honest Look for New Zealand Players